Skip to content

আদালতে আস্থা ৭৫ শতাংশ বাংলাদেশির

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: উন্নত বিশ্বের আমেরিকা-ইউরোপে যেখানে বিচারিক পদ্ধতি ও আদালতের প্রতি আস্থা সর্বোচ্চ ৪৯ ভাগ, সেখানে বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ আদালতের ওপর আস্থাশীল।

জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি’র জাস্ট প্রোগ্রামের নিউজলেটার ‘জাস্টিস মাইলস্টোন’ এর তৃতীয় সংখ্যায় প্রকাশিত এক চিত্রে এ তথ্য পাওয়া গেছে। যার সূত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের জনমত জরিপকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘গ্যালাপ’ এর কথা উল্লেখ করেছে জাস্ট।

জাস্টিস মাইলস্টোন হচ্ছে জুডিশিয়াল স্ট্রেংদেনিং (জাস্ট) প্রজেক্ট এর একটি নিউজলেটার। যেটি যৌথভাবে বাস্তবায়ন করে ইউএনডিপি এবং সুপ্রিম কোর্ট।

‘কনফিডেন্স ইন জুডিশিয়াল সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড ২০১৩ গ্যালাপ’ এ শিরোনামে একটি পরিসংখ্যানে বলা হয়, বিচারিক পদ্ধতি এবং আদালতের প্রতি এশিয়ায় আস্থা শতকরা ৬৫ ভাগ, ইউরোপে ৪৯ ভাগ, সাব-সাহারান আফ্রিকায় ৪৮ ভাগ, মধ্যপূর্ব এবং উত্তর আফ্রিকায় ৪৭ ভাগ, উত্তর আমেরিকায় ৪৭, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ানে ৩৫ ভাগ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নে ২৮ ভাগ।

অস্ট্রেলিয়ায় ৬০ ভাগ এবং নিউজিল্যান্ডে ৫৬ ভাগ। দক্ষিণ পূর্ব এশিয়া আস্থা রয়েছে ৬০ ভাগ। এর মধ্যে মালেশিয়ায় ৭০ ভাগ, থাইল্যান্ড ও ভিয়েতনাম ৬৬ ভাগ, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ায় ৬১ ভাগ।

পূর্ব এশিয়ায় বিচারিক পদ্ধতি ও আদালতের প্রতি আস্থা ৫১ ভাগ। এর মধ্যে জাপানে ৬৫ ভাগ, দক্ষিণ কোরিয়ায় ২৭ ভাগ, মঙ্গোলিয়ায় ২৬ ভাগ ও তাইওয়ানে ২৩ ভাগ।

অপরদিকে দক্ষিণ এশিয়ায় আস্থা রয়েছে ৭০ ভাগ। এর মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে ভূটান। সেখানে আদালতের প্রতি আস্থা ৯৫ ভাগ মানুষের। ৭৫ ভাগ আস্থা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তারপরে যথাক্রমে শ্রীলঙ্কায় ৬৯ ভাগ, নেপাল ৬৬ ভাগ, পাকিস্তানে ৬৫ ভাগ এবং আফগানিস্থানে ২৫ ভাগ মানুষ আদালতের প্রতি আস্থাশীল।

প্রসঙ্গত, জাস্ট প্রকল্প হচ্ছে ইউএনডিপির সুপ্রিমকোর্টে মামলা ব্যবস্থাপনাকে উন্নত করা, সুপ্রিমকোর্টের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বিচার প্রশাসন উন্নত করার একটি প্রকল্প। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি জাস্ট প্রকল্প নিয়ে সরকার, সুপ্রিমকোর্ট ও ইউএনডির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১ জুলাই থেকে প্রকল্পের আনুষ্ঠানিক দাফতরিক কার্যক্রম শুরু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫