Skip to content

কিমের পোশাকে আগুন

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: অতি আবেদনময়ী, এ জন্যই কি পোশাকে আগুন ধরে গেছে মার্কিন মডেল কিম কার্দাশিয়ানের? ‘হট’ পোশাক কিম হরহামেশাই পরে থাকেন। তবে সেই ‘হট’ থেকে নয়, বাস্তবেই আগুন লেগে গিয়েছিল এই গ্ল্যামারাস সেলিব্রিটির পরিহিত পোশাকে। বিলবোর্ডের খবরে জানা গেল, বন্ধু ফ্যারেল আর তাঁর স্ত্রীর সহায়তায় এ যাত্রায় বিপদ থেকে বেঁচেছেন কিম।

ঘটনা দিনকয়েক আগের। ফ্যাশন ডিজাইনারস অব আমেরিকার আয়োজনে এক উৎসবমুখর পুরস্কার বিতরণীর রাত। কিম কার্দাশিয়ান ও তাঁর স্বামী কেনি ওয়েস্টের মতো আরো গণ্ডায় গণ্ডায় সেলিব্রিটি জমায়েত হয়েছিলেন এ অনুষ্ঠানে। নিউইয়র্কের লিংকন সেন্টারে জমজমাট আয়োজন। ফ্যারেল উইলিয়ামস, তাঁর স্ত্রী ও হেলেন ল্যাসিচানও ছিলেন তাঁদের সঙ্গে।
সেখান থেকে বের হয়ে রাতে ‘কোথাও’ নৈশভোজ সারতে গিয়েছিলেন চারজনে মিলে। ঘটনা সেখানেই ঘটে। টেবিলের মোমবাতি থেকে কিমের হালকা পোশাকে চট করে আগুন ধরে যায়। ব্যাপারটি লক্ষ্য করেন ফ্যারেল আর হেলেন। তারাই তড়িঘড়ি করে আগুন থেকে বাঁচান কিমকে। কিমের পোশাক ছিল বেশ হালকা-পাতলা, দ্রুত কিছু একটা না করলে বড় দুর্ঘটনায় পড়তে পারতেন তিনি।
পরে এ নিয়ে সামাজিক মাধ্যমে দুই বন্ধুকে কৃতজ্ঞতা জানিয়েছেন কিম, ‘অ্যাওয়ার্ডের পরে আমরা ডিনার করতে গিয়েছিলাম। তখনই মোমবাতির আগুন লেগে গিয়েছিল আমার পোশাকের পালকে। ফ্যারেল আর হেলেন আমার জীবন বাঁচিয়েছে’-টুইটার আর ফেসবুকে জানিয়েছেন কিম। ইনস্টাগ্রামে ছবিও দিয়েছেন নিজেদের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫