বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: মানবপাচার বন্ধে যখন আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজে পেতে মরিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, ঠিক তখনই এই অভিযোগে অভিযুক্ত থাই তিন তারকা জেনারেলের পাশে দাঁড়ালেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রয়িত উংসুয়োন।
ঊর্ধতন সেনা উপদেষ্টা লেফটেনেন্টে জেনারেল মানাস কংপ্যানকে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৩ জুন) সকালে তার জামিনও বাতিল করে দিয়েছে থাই পুলিশ। সেই তিন তারকা জেনারেলের পাশে দাঁড়িয়েছেন থাই উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রয়িত উংসুয়োন বলেন, থাই জেনারেল তার কর্মজীবনে দেশের জন্য অনেক কিছু করেছেন। দেশকে অনেক কিছু দিয়েছেন।
