Skip to content

মোদির আগেই আজ ঢাকায় আসছেন মমতা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগেই বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে তার এ সফর হলেও মোদির আগেই আজ শুক্রবার ঢাকায় আসছেন তিনি। আগামীকাল শনিবার আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সন্ধ্যায় এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে মমতা ব্যানার্জি ঢাকায় পৌঁছাবেন। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁকে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে।

মমতার সফর সম্পর্কে এর মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, মোদীর এ সফরে তিস্তা চুক্তি হচ্ছে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢাকা সফর সীমান্ত চুক্তির রেটিফিকেশনের সঙ্গে যুক্ত। সীমান্ত চুক্তির ওই রেটিফিকেশনের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে মোদীর সঙ্গে বৈরিতার কারণে মমতা ব্যানার্জি ঢাকায় একই হোটেলে থাকছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সফরসঙ্গীদের ঢাকায় অবস্থানের জন্য সোনারগাঁও হোটেলে ব্যবস্থা করা হয়েছে। আজ মমতা ব্যানার্জি থাকবেন রেডিসন হোটেলে। তাঁর আলাদা হোটেলে থাকার কারণ সম্পর্কে ঢাকার কর্মকর্তারা বলছেন, মমতা পৃথক হোটেলে থাকার আগ্রহ প্রকাশ করায় তাঁর জন্য রেডিসনে থাকার ব্যবস্থা করা হয়েছে।
সূত্র আরো জানায়, সফরসঙ্গীসহ মমতা আজ রাতেই ঢাকায় পৌঁছবেন। কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির স্থল সীমান্তচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা একটি বৈঠকেও বসতে পারেন তিনি। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫