Skip to content

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর শিশু একাডেমির সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। তারা সেখানে প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে গারো তরুণীকে ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ হাজেং ছাত্র সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে শিক্ষাভবনে যাওয়ার পথে পুলিশ দুটি ব্যারিকেড বসায়।

পরে বিক্ষোভকারীরা শিশু একাডেমির সামনে ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ বাঁধা দেয় এবং এর পরেই হাতাহাতি শুরু হয়।

পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ৩-৪জন হাতে থাকা ফেস্টুন দিয়ে আঘাত করলে পুলিশের কয়েকজন সদস্যের আঙ্গুল ফেটে যায়। তবে পুলিশের পক্ষ থেকে পাল্টা অ্যাকশন নেয়া হয়নি।

পুলিশের বাধায় বিক্ষোভকারীরা সামনে এগুতে না পেরে শিশু একাডেমীর সামনে বসে পড়েন এবং সেখানে প্রতিবাদ সমাবেশ করতে থাকেন।

বেলা পৌনে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশ চলছিল। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫