কালীগঞ্জ প্রতিনিধি ॥ পরকীয়া প্রেমের জেরে কালীগঞ্জে পালিয়ে গিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা। মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আম গাছের একই ডালে দুজনের গলায় দুটি ওড়না পেচিয়ে ফাঁস লাগায়। পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মৃতরা হলেন- জাঙ্গালীয়া গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে রিকশাচালক আলমগীর হোসেন (২৪) ও একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিন প্রধানের স্ত্রী ও উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মানগাঁও গ্রামের আব্দুল লতিফের মেয়ে লায়লা আকতার (৩০)।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, দীর্ঘদিন ধরে লায়লা আকতারের সঙ্গে রিকশাচালক আলমগীরের পরকীয়া চলছিল। এ প্রেমের টানে গত ৪জুন লায়লা তার স্বীর বাড়ি ছেড়ে আলমগীরের বাড়িতে গিয়ে ওঠেন। এ ঘটনা দুজনের পরিবারের কেউই মানতে পারছিল না। শেষে লায়লার স্বামীর বাড়ির লোকজন থানায় সাধারণ ডায়েরি করে। এতে দুজনের মধ্যে চরম হতাশা দেখা দেয়। এরপর মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা স্থানীয় কুদ্দুস মোল্লার পেরীবাড়িরটেক এলাকার আম গাছের একই ডালে দুটি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে থানা পুলিশ গিয়ে আম গাছ থেকে লাশ দুটি উদ্ধার করে। দুপুর ২টায় ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যর মামলা হয়েছে।’
উল্লেখ্য, জসিম ও লায়লার সংসারে পঞ্চম ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া দুই ছেলে সন্তান রেয়েছে।
কালীগঞ্জে এক ডালেই আত্মহত্যা যুগলের
আপডেট :June 10, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
