Skip to content

বৃষ্টিতে খেলা বন্ধ

স্পোর্টস ড্সেক ॥ স্বাগতিক বোলারদের ধার কতটুকু সেটা প্রথম থেকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ভারতীয় দলের দুই ওপেনার মুরালি বিজয় আর শিখর ধাওয়ান। ব্যাটিং স্টাইল দেখলে মনে হবে যেন তারা কোন ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে। বাংলাদেশের বোলারদের রীতিমত তুলোধুনো করছেন শুরু থেকেই।

মাত্র একজন পেসার নিয়ে বাংলাদেশের খেলতে নামার সাহসকে বেশ ভালোভাবেই স্বাগত জানিয়েছে ভারতের দুই ওপেনার। সবচেয়ে বেশি শিখর ধাওয়ান। অপর পাশে থাকা মুরালি বিজয় খানিকটা দেশে-শুনে ব্যাট চালাচ্ছেন।

যদিও উইকেট পাওয়ার আশায় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ইতিমধ্যে চারজন বোলার ব্যাবহার করে ফেলেছেন। পেসার মোহাম্মদ শহিদের সঙ্গে বোলিং ওপেন করেছেন অকেশনাল পেসার সৌম্য সরকার। এরপর শুভাগত হোম কিংবা সাকিব আল হাসানকে আক্রমণে এনেও কোন লাভই হলো না স্বাগতিকদের।

মাত্র ২২.২ ওভারেই দলীয় রান ১০০ পার করে দিলেন এই দু’জন। সঙ্গে হাফ সেঞ্চুরিও পুরণ করে ফেললেন মারমুখি ব্যাট করা শিখর ধাওয়ান। তবে খেলা ২৩.৩ ওভার হতে না হতেই মাঠে নামল বৃষ্টি। যে কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ২৩.৩ ওভারে ১০৭। উইকেটে ৭৪ রান নিয়ে ব্যাট করছেন শিখর ধাওয়ান আর ৩৩ রান নিয়ে রয়েছেন মুরালি বিজয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫