Skip to content

বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩, আহত ২৫

জেলা প্রতিনিধি, দিনাজপুর ॥ দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাটে ইনসাফ স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত কমপক্ষে ২৫ জন যাত্রী।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চালক মো. সুলতান (৪৫)। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসিন্দা। বাসযাত্রী মো. আব্দুস সালাম (২২)। তিনি বিরল উপজেলার বাসিন্দা। বাকীদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

ঘোড়াঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. জাকারিয়া জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী ইনসাফ স্পেশাল (ঢাকা-মেট্রো-ব-১৪-১০২৮) পরিবহনের একটি নৈশ কোচ উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে নিন্ত্রয়ণ হারিয়ে রাস্তার পাশে বটগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক মো. সুলতান ও যাত্রী মো. আব্দুস সালাম মারা যান। এ ঘটনায় আহত হন কমপক্ষে ২৫ জন যাত্রী। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫