Skip to content

২০ জেলায় নতুন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥

উপসচিব পদমর্যাদার ২০ কর্মকর্তাকে ২০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৭ জনকে নতুনভাবে জেলা প্রশাসক এবং তিন জেলা প্রশাসককে বদলি করে নতুন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনকে সিলেটে, মাদারীপুর জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহকে কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক এস এম আলমকে গাজীপুরের জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফ উদ্দিনকে বগুড়া, সাভারের বিপিএটিসির পরিচালক মো. কামাল উদ্দিন বিশ্বাসকে মাদারীপুর, টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. গাজী মো. সাইফুজ্জামানকে বরিশাল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড. এ এম পারভেজ রহিমকে শেরপুর, চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়াকে ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।

মাগুরার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রাহাত আনোয়ারকে রংপুর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. জিল্লুর রহমান চৌধরীকে লক্ষীপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আব্দুস সবুর মণ্ডলকে চাঁদপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. নুরুল আমিনকে কুড়িগ্রাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন উপসচিব মো. মাহবুব আলম তালুকদারকে ঝিনাইদহ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব ড. মো. আমিনুর রহমানকে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।

বিআরটিএর উপপরিচালক মীর খায়রুল আলমকে দিনাজপুর, রাজশাহীর জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক মো. সফিকুল ইসলামকে মেহেরপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুস সামাদকে গাইবান্ধা, জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের একান্ত সচিব মো. হেলাল মাহমুদ শরিফকে নড়াইল, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সায়মা ইউনুসকে চুয়াডাঙ্গা এবং সরকারি কর্মকমিশন সচিবালয়ের পরিচালক সাবিনা আলমকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫