বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে শহীদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশীকে গলা কেটে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের মাছ ব্যবসায়ী মোস্তফা কামালের ছেলে।
স্থানীয়রা জানান, ভোর রাতে স্থানীয় ১০/১২জন বাংলাদেশী গরু ব্যবসায়ী ভারতীয়দের কাছ থেকে গরু আনতে কলমুডাঙ্গা সীমান্তে যায়।
এ সময় বিএসএফ তাদেরকে ধাওয়া করলে শহীদুল ইসলাম ছাড়া বাকি সকলে পালিয়ে আসতে সক্ষম হয়। শহীদুলকে আটক করে তার ওপর অমানুষিক নির্যাতন চালায় বিএসএফ।
এক পর্যায়ে ভোর সাড়ে ৬টার দিকে তাকে গলা কেটে হত্যা করে বাংলাদেশের অভ্যন্তরে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে সাপাহার থানার পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশীকে এবার গলা কেটে হত্যা করেছে বিএসএফ
আপডেট :June 11, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
