স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসের চতুর্থ দিনে ব্যাট করছে বাংলাদেশ। চতুর্থ দিন খেলা শুরুর আগেই ইনিংস ঘোষণা করেছে। ব্যাটিংয়ে নেমে ৬ ওভার শেষে বাংলাদেশ তামিম ইকবালের (১৯) উইকেট হারিয়ে তুলেছে ২৭ রান। ব্যাট করছেন ইমরুল কায়েস (৮)* এবং মুমিনুল (০)* রানে।
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান তুলে ইনিংস শনিবার সকালে ঘোষণা করেছে ভারত। সেঞ্চুরি করেছেন ভারতের শেখর ধাওয়ান (১৭৩) ও মুরালি বিজয় (১৫০)। তবে ২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন আজিঙ্কে রাহানে (৯৮)।
ভারতের ব্যাটিংয়ের দিনে কম যায়নি বাংলাদেশও। সফরকারীদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। একাই ৪টি উইকেট নিয়েছেন তিনি। পূর্ণ করেছেন টেস্ট উইকেটের সেঞ্চুরি। সঙ্গে ২টি উইকেট পেয়েছেন সতীর্থ জুবায়ের হোসেন।
উল্লেখ্য, টেস্টের প্রথমদিনে বৃষ্টি বাধায় পুরো ওভার ব্যাট করতে পারেনি ভারত। দ্বিতীয় দিন ভারী বর্ষণের জন্য মাঠে গড়ায়নি ব্যাট-বলের লড়াই। তৃতীয়দিনও বৃষ্টির জন্য পুরো ওভার বোলিং করতে পারেনি বাংলাদেশ।
ব্যাটিংয়ে লড়াই শুরু টাইগারদের
আপডেট :June 13, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
