Skip to content

টাইগারের পথ ভিন্ন!

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: না, রণবীর কাপুরকে অনুসরণ করবেন না তিনি, এমনকী আলিয়া ভাট যা করেছেন তাও করবেন না টাইগার শ্রফ। তার পথ ভিন্ন। ভাবছেন বিশেষ কোনো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা বা বিশেষ ব্যানারের ছবি করার কথা বলা হচ্ছে? ভুল ভাবছেন– হচ্ছে বাড়ি ছাড়ার কথা।
জ্যাকি শ্রফের ছেলে জানিয়েছেন, বলিউডের সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রস্তুত করে চললেও কোনোমতেই বাবা-মাকে ছেড়ে আলাদা থাকবার সিদ্ধান্ত নেবেন না। ‘হিরোপন্তি’-র কামাল দেখানো ২৫ বছরের এই নায়ক জানিয়েছেন তাঁর পরিবার তাঁর কাছে গুরুত্বপূর্ণ, এবং সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন ‘আমি কখনই বাবা-মাকে ছেড়ে অন্যকোথাও গিয়ে থাকব না’। তবে জুনিয়র শ্রফ জানিয়েছেন ভবিষ্যতে একটি প্রাইভেট স্টুডিও কেনার বড়ই ইচ্ছা তাঁর, যেখানে তিনি নিশ্চিন্তে ঘণ্টার পর ঘণ্টা রিহার্সাল করতে পারবেন। হৃত্বিক রোশনের এই অনুরাগীর কথায়, ‘আমি নিজের জন্য একটা অডিটোরিয়াম কিনতে চাই, যেখানে আমি নাচ, জিমন্যাস্টিক, মার্শাল আর্ট, অ্যাক্রোবাটিকস ইচ্ছেমতো প্র্যাকটিস করতে পারব। কিন্তু আমি বাড়ি থেকে টাকা নেওয়া একেবারেই অপছন্দ করি। যদি আমার আগামী ছবিগুলি সাফল্য পায়, তাহলে আমি নিজেই এটা অ্যাফোর্ড করতে পারব একথা আমি ভালো করেই জানি।’
শ্রফ পরিবারের আদরের ছেলে কবে কিনছেন নিজের প্রাইভেট স্টুডিও সেটাই এখন দেখার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫