Skip to content

বিশ্বে শান্তি বজায় রাখতে জাতিসংঘ ব্যর্থ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের পরিচালক ডমিনিক স্টিলহার্ট বলেছেন, বিশ্ব এখন সশস্ত্র সংঘাতের একটি দুষ্টচক্রে আবদ্ধ হয়ে পড়েছে। যেখানে সংঘাতগুলো ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে এবং আঞ্চলিক রূপ ধারণ করছে। সেনেগালের রাজধানী ডাকারে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

স্টিলহার্ট জাতিসংঘের সমালোচনা করে বলেন, বৈশ্বিক শান্তি বজায় রাখার মিশনে ব্যর্থ হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে সংকটগুলো দীর্ঘায়িত হয়ে আঞ্চলিক সংঘাতে পরিণত হচ্ছে।
তিনি বলেন, দবিশ্বের দিকে তাকিয়ে দেখুন, আজ আমরা এক নজিরবিহীন মাত্রার সশস্ত্র সংঘাত দেখতে পাচ্ছি। তাতে ক্রমবর্ধমান মানবিক সংকট তৈরি হচ্ছে।দ
তিনি বলেন, দআইসিআরসিতে দুই দশক ধরে থাকাকালীন কখনো এমন সময় আসেনি যখন আমাদের এত বেশি সংখ্যক মানবিক সংকটে সাড়া দিতে হয়েছে।দ স্টিলহার্টের মতে, রাজনৈতিক দিক দিয়ে আন্তর্জাতিক একমুখী উদ্যোগের অভাবে আজ বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
তিনি বলেন, দজাতিসংঘের নিরাপত্তা পরিষদের দিকে তাকিয়ে দেখুন, খুব কম বিষয় বা সংঘাতই আছে যেখানে তারা ঐকমত্যে আসে এবং একটি রাজনৈতিক সমাধানে পৌঁছায়।দ
সিরিয়ার গৃহযুদ্ধের প্রসঙ্গ টেনে স্টিলহার্ট বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, এখন শুধু সিরীয় সংকট নিয়ে আলোচনা করাটা ভুল হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫