স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন ২০১৫ সালের সর্বোচ্চ আয় করা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। আয়ের দিক দিয়ে শীর্ষে রয়েছেন টেনিস তারকা মারিয়া শারাপোভা আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন সেরেনা উইলিয়ামস।
মারিয়া শারাপোভার মোট আয় ২৯ দশমিক সাত মিলিয়ন মার্কিন ডলার। আর নারী-পুরুষ সম্মিলিতভাবে সেরা আয়ের তালিকায় তার অবস্থান হচ্ছে ২৬তম।
সেরেনা উইলিয়ামসের মোট আয় ২৪ দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার আর নারী-পুরুষ সম্মিলিতভাবে সেরা আয়ের তালিকায় তিনি রয়েছেন ৪৭তম অবস্থানে।
তবে দুজনই গত বছরের তুলনায় আয়ের দিক থেকে এগিয়ে এসেছেন। ২০১৪ সালে শারাপোভা ছিলেন ৩৪তম অবস্থানে আর সেরেনা ছিলেন ৫৫তম অবস্থানে।
ফোর্বস এই তালিকা তৈরির সময় ২০১৪ সালের ১ জুন থেকে ২০১৫ সালের ১ জুন পর্যন্ত সময়ে খেলোয়াড়দের বেতন, পুরস্কার মূল্য, বোনাস, বিজ্ঞাপন বাবদ আয়কে মাথায় রেখেছে।
শীর্ষ ধনী নারী খেলোয়াড় শারাপোভা
আপডেট :June 14, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
