Skip to content

লন্ডনে শেখ হাসিনাকে প্রতিরোধ করা ঈমানি দায়িত্ব!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
লন্ডন: ঘোষিত চারদিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হোটেলের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি। সেন্ট্রাল লন্ডনের পার্কলেনের হিলটন হোটেলের সামনে স্থানীয় সময় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত যুক্তরাজ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে ও মাথায় কালো কাপড় বেঁধে শেখ হাসিনার লন্ডন সফরের প্রতিবাদ জানায়। এ সময় নেতাকর্মীরা সরকারবিরোধী নানা স্লোগান দেয়।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত সভাপতি এম এ মালেক। সংগঠনের সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ৫ জানুয়ারির ভোটার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই অবৈধ শেখ হাসিনা বিরোধী নেতাকর্মীদের হত্যা, খুন, গুম অব্যাহত রেখেছেন। ধর্মপ্রাণ নাগরিকদের অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছেন। তাই এই সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।

সমাবেশে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে দখলদার শেখ হাসিনা বিরোধী মতের ওপর যে নির্যাতন চালিয়ে যাচ্ছেন তা ইতিহাসের সকল কালো অধ্যায়কে অতিক্রম করেছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় ৩০০ কোটি টাকা খরচ করে তিনি ব্রিটেনের মতো গণতান্ত্রিক দেশে বেড়াতে এসেছেন। তাই তাকে প্রতিরোধ ও প্রতিহত করা আমাদের ঈমানি দায়িত্ব।’

এম এ মালেক বলেন, ‘বাংলাদেশে একদলীয় রাষ্ট্র, একদলীয় জাতীয় সংসদ, একদলীয় নির্বাচন, একদলীয় জনপ্রশাসন এবং একদলীয় বিচার ব্যবস্থা বিরাজমান। সুতরাং সমগ্র রাষ্ট্রটিকেই আওয়ামীকরণ করা হয়েছে। এই ব্যবস্থায় আইনী প্রক্রিয়ার অর্থ হচ্ছে- প্রধানমন্ত্রীর জারিকৃত ফরমানের ধারাবাহিক বাস্তবায়ন। কিন্তু জনগণও যে বিচারক আওয়ামী লীগ যেন সেটা ভুলে না যায়। আওয়ামী নেতারা ভুলে গেছেন যে, দেশের মালিক জনগণ, কোনো ভোটারবিহীন সরকার বা সংসদ নয়।’

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের দুর্নীতি, অন্যায় এবং অত্যাচার এখন সীমা ছাড়িয়ে গেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য যেসব বাহিনী রয়েছে তাদেরকে বিরোধী দল ও মতের নেতাকর্মীদের দমনের জন্য ব্যবহার করছেন শেখ হাসিনা। দুঃশাসন টিকিয়ে রাখতে রাষ্ট্র এখন ভয়াল ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’

সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, ‘বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছেন শেখ হাসিনা। তাই গণতন্ত্রের পাদপীঠ ব্রিটেনে তার বিরুদ্ধে আমরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘দুর্নীতিবাজ রংহেডেড হাসিনার নির্দেশে বাংলাদেশের অসংখ্য মানুষের বোন, ভাই, মা বাবা, সন্তান পরিবার আত্মীয়স্বজনকে ঘর থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা ও গুম করা হচ্ছে। শত শত মায়ের বুক খালি করা হচ্ছে। শেখ মুজিবের শাসনামলের মতো শেখ হাসিনাও বাংলাদেশে গুম খুন অপহরণের রাজনীতি শুরু করেছেন। বাকশালের জনক শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে দেশে যে ক্রসফায়ারের রাজনীতি শুরু করেছিলেন তারই ধারাবাহিকতায় তার কন্যা শেখ হাসিনা দেশকে মৃত্যুউপত্যকায় পরিণত করেছেন।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ঘরে বসে আর এসব দেখবে না। মনে রাখবেন জনগণ রুখে দাঁড়ালে কোথাও লুকিয়ে বাঁচতে পারবেন না। অত্যাচার আর নির্যাতন করে হিটলারও টিকে থাকতে পারেনি, আপনিও পারবেন না। যেভাবে প্রতিটি রাজনৈতিক ইস্যুতে শেখ হাসিনা অবৈধভাবে নিজের হীন স্বার্থ হাসিল করছেন এটি শেখ হাসিনাকে ইতিহাসে তার পিতার মতোই তাকেও জনগণের কাছে নিন্দিত ও ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত করবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, মুফতি শাহ সদরুদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, তৈমুছ আলী, আখতার হোসেন, মুজিবুর রহমান মুজিব, মঞ্জুরুস সামাদ চৌধুরী, মো. আনা মিয়া, গোলাম রাব্বানী, শরীফ উদ্দিন, শরীফুজ্জামান চৌধুরী তপন, শেখ শামসুদ্দিন শামীম, হেলাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, শহীদুল ইসলাম মামুন, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, তাজ উদ্দিন, করিম উদ্দিন, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, ড. মুজিবুর রহমান, হাবিবুর রহমান ময়না, আবেদ রাজা, কামাল উদ্দিন, আব্দুস শহীদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাসির আহমেদ শাহীন, সদস্য সচিব আব্দুল হোসেন, আসাদুজ্জামান আক্তার, জাসাস প্রেসিডেন্ট আব্দুস সালাম, নাজমুল হোসেন চৌধুরী, প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, এনামুল হক, রাইয়ান উদ্দিন, শেখ আলী আহমেদ, মো. নুর বক্স, মিছবাহুজ্জামান সোহেল, মঞ্জুর আশরাফ খান, হেভেন খান, এস এম লিটন, ইঞ্জিনিয়ার আলা উদ্দিন, সুমন আহমেদ, আব্দুল সেলিম, চৌধুরী নিয়াজ মো. লিংকন, শহীদ মুসা, আবুল হাসনাত রিপন, আবুল গাফফার, আশরাফুল ইসলাম হিরা, যুবদল কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুবদলের আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম হোসেন নিয়াজ, আব্দুল বাছিত বাদশা, কামাল চৌধুরী, রহিম উদ্দিন, টিপু আহমেদ, আফজল হোসেন, সাব্বির আহমেদ ময়না, মো. খিজির, ওয়াসিম উদ্দিন মানিক, এ জে লিমন, বাবর চৌধুরী, রাসেল আলী, হাবিবুর রহমান হাবিব, নুরুল আলী রিপন, শরীফ মো. করিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য আবুল হাসনাত রিপন, সোলায়মান খান, জুনেদ আহমেদ, চৌধুরী আকমল হোসেন, জিয়াউর রহমান, জাহাঙ্গীর আলম শিমু, মিছবা এস চৌধুরী, রুবেল আহমেদ, আতাউর রহমান, হেলাল আহমেদ, আব্দুল গফফার, সেলিম আহমেদ সাজন, ইউসুফ আহমেদ, আবুল কালাম, মাহবুব আহমেদ, জাসাস নেতা কামরুল ইসলাম, ছাত্রদল নেতা আবু নাসের শেখ, মাসুদুর রহমান, সফিউল আলম মুরাদ, সাইফুল ইসলাম মিরাজ, মিলহানুর রহমান নমি প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫