স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: বিশ্বকাপের পর টানা ১১ ম্যাচে জয় নিয়ে এখন ফুরফুরে মেজাজে রয়েছে ব্রাজিল শিবির। খেলার প্রথম ৩ মিনিটে পেরুর মধ্যমাঠের খেলোয়াড় কিউবা ব্রাবোর দেয়া গোলে পেরু এগিয়ে গেলেও শেষ হাসি হাসে দুঙ্গা শিষ্যরা। প্রথম গোল খাওয়ার পর মাত্র দুই মিনিট পরেই নেইমারের গোলে সমতায় ফেরে ব্রাজিল।
আর খেলার শেষ মিনিটে কস্তা-নেইমারের চমৎকার বুঝাপড়ায় আসে শেষ গোল। নিশ্চিত হয় ব্রাজিলের জয়।
ফলে নির্ধারিত সময় শেষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওয়ারা। পেরুর হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান কিউবা।
কোপা আমেরিকা-২০১৫ এই আসরে সি গ্রুপে প্রথম খেলায় ৩ পয়েন্ট নিয়েছে ব্রাজিল।
প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণ পাল্টা আক্রমণ হলেও আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে নেইমার অনেকটা ফাঁকা পেয়েও গোল করেত সমর্থ হননি। প্রথমার্ধে নেইমার ও পেরুর পাওলো গুইয়েরোকে একটি করে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি।
নেইমার নৈপুন্যে ব্রাজিলের জয়
আপডেট :June 15, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
