Skip to content

মেলায় ৫ হাজার টাকায় লেনোভো’র ট্যাব

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫ জুন থেকে শুরু হয়েছে আইসিটি এক্সপো ২০১৫। তিন দিনের এই প্রযুক্তির আসরে দেশ-বিদেশের খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে। মেলা উপলক্ষ্যে লেনোভো হ্রাসকৃত মূল্যে ট্যাব বিক্রি করছে। মাত্র ৫ হাজার টাকায় মিলছে লেনোভোর ট্যাব।

হ্রাসকৃত মূল্যে লেনোভো তিনটি মডেলের ট্যাব পাওয়া যাচ্ছে। মডেল তিনটি হলো এ২১০৭, এ৩০০০, এ১০০০। এই তিনটি মডেলই ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

লেনোভোর পণ্য বাংলাদেশে আমদানী এবং বাজারজাত করছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেটি লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রডাক্ট ম্যানেজমেন্টের এক্সিকিউটিভ রফিকুল ইসলাম সোহেল বাংলামেইলকে জানানা, মেলা উপলক্ষ্যে বিশেষ মূল্যে লেনোভো ট্যাব বিক্রি করছে। এদের মধ্যে তিনটি মডেল পাওয়া যাচ্ছে ৫ হাজার টাকায়। লেনোভোর অন্যান্য ট্যাব ও ল্যাপটপেও ছাড় দেয়া হয়েছে।

মেলার প্রথম দিনেই লেনোভোর কম দামের ট্যাব কিনতে প্রযুক্তিপ্রেমীদের ভিড় দেখা গেল। মেলায় সবচেয়ে কম দামের ট্যাব এটিই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫