বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: স্কুলে ছোট স্কার্ট পড়ে আসায় তাদেরকে নিষিদ্ধ করেছে ব্রিটেনের একটি বালিকা বিদ্যালয়৷তাদের নির্দেশ দেওয়া হয়েছে, ভদ্রস্থ পোষাক পরে স্কুলে আসাতে৷
জানা গেছে, হের্টফোর্ডশায়ারের বুশ এলাকার সেন্ট মার্গারেট স্কুল কর্তৃপক্ষ উঁচু শ্রেণির ছাত্রীদের স্কুলে ছোট স্কার্ট পরে আসার উপর এ নিষেধাজ্ঞা জারি করেছে৷ এ বিষয়ে ওই স্কুলের প্রধানশিক্ষিকা রোজ হার্ডি জানিয়েছেন, ছাত্রীরা এমন পোষাক পরে স্কুলে আসবে যাতে তাদের ভদ্র ও দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হয়৷
যদিও স্কুলের এমন নিষেধাজ্ঞায় ছাত্রীদের তুলনায় বেশি ক্ষুব্ধ হয়েছে তাদের অভিভাবকেরা৷এমনকি এ বিষয়ে এক ছাত্রীর অভিভাবক চিঠি লিখে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন, কেন তারা এমনভাবে ড্রেসকোড বদল করে দিলেন৷
যদিও প্রধানশিক্ষাকার মতে, তিনি চান তার ছাত্রীরা খুশি, স্বাচ্ছন্দ্য ও দৃঢ় প্রতিজ্ঞ থাকুক৷তিনি মনে করেন, স্কুল জীবনেই মেয়েদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়৷এই কারণে ভদ্রস্থ পোষাক সেক্ষেত্রে তাদের সাহায্য করবে। এই কারণেই ছাত্রীদের জন্য নতুন রঙের ও নতুন ঢঙের পোষাকও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷এই পোশাকের ক্ষেত্রে মোজাকেও নিষিদ্ধ করা হয়েছে৷
ব্রিটেনে গার্লস স্কুলে ছোট স্কার্ট পরার ওপর নিষেধাজ্ঞা
আপডেট :June 16, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
