Skip to content

লন্ডন থেকে সরাসরি সিলেট আসবেন প্রধানমন্ত্রী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিলেট: যুক্তরাজ্য সফর শেষে সরাসরি সিলেট আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হাফিজ আহমদ বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইটে সিলেটে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বিমানটি এক ঘণ্টার বিরতি শেষে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।’

সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার এসএসএফ বাহিনীর সদস্যরা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যক্ষ করেছেন বলেও জানিয়েছেন হাফিজ।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রধানমন্ত্রী সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে ২০১৪ সালের ২ অক্টোবর যুক্তরাজ্য থেকে ফেরার পথে সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রা বিরতি করেছিলেন। ওই সময়ও সিলেট আওয়ামী লীগ নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫