স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর জেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রাজেন্দ্রপুরে ন্যাশনাল পার্কের ৩ নং গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল পাশা জানান, আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।
