Skip to content

আইটেম গানে মাহির রেকর্ড!

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: নাটক, সিনেমা, গান- বাংলাদেশের সব অঙ্গনের সব রেকর্ড ভেঙে দিলো মাহিয়া মাহি অভিনীত জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘অগ্নি-টু’। আসন্ন ঈদে মুক্তি প্রতিক্ষিত এই সিনেমার ‘ম্যাজিক মামনি’ শিরোনামের একটি আইটেম গান ইউটিউবে প্রদর্শন শুরু হয় গত ৪ জুন থেকে।

প্রথম দিনেই ইউটিউবে রীতিমতো হুলস্থুল এবং রাতারাতি আলোচনায় চলে আসে সেটি। ইউটিউবে প্রচারের শুরু থেকেই একের পর এক রেকর্ড করে আসছে গানটি। জানা গেছে, প্রচারের প্রথম ৬দিনে ৪লাখ ৬১ হাজার ৪৮০ বার দেখা হয়। যা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম।
সর্বশেষ, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় ৬ লাখ ১৫ হাজার ৪৩৫। এদিকে মুক্তির আগে গানটির অভাবনীয় দর্শকসাড়া দেখে উচ্ছাস প্রকাশ করেছেন গানটিতে অভিনয় করা মাহি। নিজের অনূভুতি প্রকাশ করে মাহি বলেন, ‘একইসঙ্গে আমি অভিভূত এবং গর্বিতও বটে। একটা গান এত দর্শক জয় করবে- ভাবিনি কখনো। এজন্য দর্শক এবং আমার সকল ভক্তদের কাছে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাচ্ছি।’
‘ম্যাজিক মামনি’ গানটি লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি, সঙ্গীত পরিচালনা করেছেন স্যাভি এবং কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার।
জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে বাংলাদেশের মাহি ও কলকাতার ওম প্রধান দু’টি চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন।
‘অগ্নি ২’ সিনেমাটি আগামী ঈদের দিন থেকে দুই বাংলায় একযোগে মুক্তি পাচ্ছে। আগামী ২০ জুন সিনেমাটি সেন্সরবোর্ডে জমা দেয়া হবে বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজ। যৌথভাবে সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং ভারতের হিমাংশু।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫