Skip to content

শ্রীপুরের শৈলাটে ভূমিদস্যুদের জমি দখলের পায়তারা

শ্রীপুর (গাজীপুর) থেকে রাজীবুল হাসান ॥
শ্রীপুর উপজেলার শৈলাট গ্রামে হাজী মতিয়ার রহমানের পুত্র মহসিন রানার ৭০ শতাংশ ভোগ দখলীয় জমি একটি ভূমিদস্যু চক্র জোরপূর্বক বেদখলের পায়তারা চালিয়ে আসছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে।
মহসিন এ প্রতিবেদককে জানান, বাশঁবাড়ী মৌজার সিএস ৮৬, এসএ ১৪২,আরএস ২৮৩ নং খতিয়ানে যার এসএ ৩৪৬, আরএস ৬১৯নং দাগের মাতৃক ওয়ারিশ ও নানার জমি ক্রয় সূত্রে ৭০ শতাংশ জমির মালিক হইয়া ঘর বাড়ী এবং কাটা তারেরর বেড়া দিয়া গাছ গাছালী রোপন করিয়া ভোগ দখল করিয়া আসছেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু ভূমিদস্যু ওই দখলিয় জমি থেকে উচ্ছেদ করার জন্য মরিয়া হইয়া বিভিন্ন প্রকার হুমকি প্রদান, আর্থিক ক্ষতি এবং জান-মাল নাশ করার চেষ্টা করে আসছে। বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করছে মহসিন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫