বিনোদন ডেস্ক ॥
ঢাকা: দেখেশুনে যা মনে হচ্ছে, এই মেয়ে থামবার নয়। মাত্র দু’বছর হল করণ জোহরের হাত ধরে সিনেদুনিয়ায় পা রেখেছে সে। এর মধ্যে ট্যুইটারে আলিয়ার ফলোয়ার সংখ্যা অতিক্রম করল পাঁচ মিলিয়ন। হঠাৎ মানুষের কাছে এতোটা স্পেশাল হয়ে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানাল ভাট কন্যা আলিয়া।
বাবা মহেশের নামের দমে নয়। অডিশন দিয়ে নিজেকে প্রমাণ তবেই গ্ল্যামার ওয়ার্ল্ডে জায়গা পাক্কা করেছেন আলিয়া। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন এই নায়িকা। আর তারপর পায়ের তলায় সরষে নিয়ে ঘুরছে তিনি। একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। যা অনায়াসে ছুঁয়ে যাচ্ছে দর্শকদের মন। তাইতো আজ ট্যুইটারে ছোট ভাট কন্যার ফলোয়ার পাঁচ মিলিয়ন।
তবে রিল দুনিয়ায় মুখ দেখানোর আগেই ট্যুইটারে মুখ দেখিয়েছিলেন আলিয়া। ২০১০ সালে ট্যুইটারে লগ-ইন করেছিলেন তিনি। তবে এই আই.ডি পরিচিতি পায় ২০১২ সাল থেকে।
আপাতত আলিয়া ব্যস্ত আছেন ‘কাপুর অ্যান্ড সনস’ ও ‘উড়তা পাঞ্জাব’ তাঁর আগামী দু’টি ছবির শুটিয়ে। যেখানে আলিয়ার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা ও শহিদ কাপুরকে।
ট্যুইটারে আলিয়ার ফলোয়ার পাঁচ মিলিয়ন
আপডেট :June 22, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
