স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মিরপুর থানার একটি মামলার চার্জশিট আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (২২ জুন) আসামিদের পলাতক দেখিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার সিএমএম আদালত।
