বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের পাগলা এলাকায় ট্রেনের ধাক্কায় লেগুনার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের পাগলা রসুলপুর নামক স্থানে সোমবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাবু (৩০), আল আমিন (৩০), সুমন হোসেন (২৪), আলেয়া বেগম (৪০), মর্তুজা (৪০), অবিনাশ (৪৫), চায়না বেগম (৩০), সাকিব হোসেন (১৮)। বাকি হতাহতদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস মিয়া জানান, একটি লেগুনা পোস্তগোলা থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় পাগলা রসুলপুর নামক রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক জন নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর আরও চার জনের মৃত্যু হয়।
নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ লেগুনা যাত্রী নিহত
আপডেট :June 23, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
