Skip to content

কলেজ ভর্তিতে মনোনীতদের তালিকা ২৫ জুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: একাদশ শ্রেণিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। আগামী ২৫ জুন মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে।

গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে এ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল রোববার (২১ জুন) রাত ১১টা ৫৯ মিনিট।

ঢাকা শিক্ষাবোর্ডের অধীন কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে তিন লাখ ৬৯ হাজার। সংশ্লিষ্ট শিক্ষা বের্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আগামী ২৫ জুন ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করবে ঢাকা শিক্ষা বোর্ড। ভর্তি শেষে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

তালিকা প্রকাশ হওয়ার আগে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ না করতে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫