Skip to content

সৌদিতে সাড়ে ১০ লাখ নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বেসরকারিভাবে সৌদির হাসপাতাল, রাস্তাঘাট এবং বিদ্যুৎ প্রকল্পগুলো সক্রিয় রাখা এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যন্ত অঞ্চলের প্রায় সাড়ে ১০ লাখ নাগরিককের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিল অব সৌদি চেম্বারস’র প্রেসিডেন্ট আব্দুল রহমান আল-জামিল।

সোমবার মক্কায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রহমান জানান, সৌদির প্রত্যন্ত অঞ্চলের যে কর্মক্ষেত্রগুলোর কাজ হাতে নেয়া হয়েছে। খবর আরব নিউজের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি শহরের বেকারত্ব মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের থেকে কম। সৌদি বাদশা গ্রামাঞ্চলে বেসরকারিভাবে অর্থায়ন কারার সুযোগ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। তারই নির্দেশনায় চেম্বারস কাজ করছে। এছাড়া আগামী ৫ বছর বাদশাহ সালমান মক্কা ও মদিনায় সরকারি অর্থায়ন দেখতে চায় না। এই প্রকল্পগুলোর কাজ সমাপ্ত হলে হজযাত্রীদের কাছে থেকে বছরে ২ কোটি রিয়াল হজ সুবিধা পাওয়া যাবে। এর ফলে নতুন করে সৌদির যুবক ও নারীদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
এ বিষয়ে সৌদির ব্যবসায়ীরা বলেছেন, বেসরকারি খাতের এই অবদান অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্য, বীমা, গৃহায়ণ এবং যোগাযোগ খাতেও উল্লেখযোগ্য অবদান রাখবে। তারা সৌদি বাদশার প্রতি ঠিকাদারি কাজের জন্য ৫ থেকে ২০ শতাংশ বৃদ্ধি করা এবং এই বরাদ্দ সৌদিবাসীদের বেতনে অর্ন্তভূক্ত করার আহ্বান জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫