Skip to content

একাদশে ভর্তির ফল প্রকাশ আজ রাতে

স্টাফ রিপোর্টার ॥
অনিবার্য কারণে একাদশ শ্রেণীতে ভর্তির ফল প্রকাশে দেরি হচ্ছে বলে জানা গেছে। এজন্য গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে আজ শুক্রবার রাত সাড়ে ১১টায় নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় প্রকাশ করার কথা ছিল। ফল প্রকাশের ওয়েবসাইটে (িি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ) রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ হবে বলে সময় দেখানো হচ্ছিল। কিন্তু রাত সাড়ে ১১টার পর থেকে সময়ের বক্সটি সরিয়ে ফেলা হয়। পরে সেখানে লেখা হয় অনিবার্য কারণে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিচ্ছুকদের আবেদনের ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়নি। আজ শুক্রবার রাত সাড়ে ১১টায় প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, এবারই প্রথমবার অনলাইনে ও মুঠোফোনে ডিজিটাল সিস্টেমে ভর্তি আবেদন করেছে শিক্ষার্থীরা। ৬ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন করেছিল। তবে ভর্তি আবেদনের শুরুতেই এ পদ্ধতিতে জটিলতার অসংখ্য অভিযোগ ঢাকা শিক্ষা বোর্ডে করেছিলেন শিক্ষার্থী-অভিভাবকরা। অভিযোগের ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বলেছিলেন, প্রথমবার এ পদ্ধতি চালু হওয়ায় কিছুটা সমস্যা হবে, তবে দুই-একদিনের মধ্যেই সব সমাধান হয়ে যাবে।
ঢাকা বোর্ডের তথ্যানুযায়ী, এবার প্রথম মেধা তালিকায় থাকা শিক্ষার্থীরা ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ভর্তি হতে পারবেন।
কলেজগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ২ জুলাই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে।
এর আগে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেনি তারা ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবে, তাদের ফল প্রকাশ করা হবে ১২ জুলাই। এ বছর মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী ছাড়াও ২০১৩ ও ২০১৪ এই পরীক্ষায় উত্তীর্ণরাও একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন।
ভর্তি প্রক্রিয়া শেষে আগামী ১ জুলাই থেকে একাদশে ক্লাস শুরু হবে। আর ব্যবহারিক ক্লাস শুরু হবে ১ আগস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫