Skip to content

বান্দরবানে পাহাড় ধসে ভাই-বোনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবান শহরের বনরুপা পাড়া এলাকায় পাহাড় ধসে আলিফ (১১) ও মিম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

ভারি বর্ষণের কারণে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। আলিফ ও মিম ভাই-বোন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার ভোররাতে হঠাৎ করে বিকট শব্দে পাহাড়ের টিলায় থাকা কয়েকটি বসতঘরসহ আশপাশের প্রায় ৫/৬টি বাড়ি ধসে পড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা দুই শিশু মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শুক্রবার ভোররাতে শহরের বনরুপা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। শিশু দুটিকে উদ্ধার করতে গিয়ে আরো কয়েকজন আহত হন। আহতদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫