কালিয়াকৈর ব্যুরো ॥ উপজেলার মাঝুখান এলাকা থেকে অজ্ঞাত যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
পুলিশ জানায়, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে মাঝুখান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
