Skip to content

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৬।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সংলগ্ন আসামের বসুগাঁও ছিলো এর উৎপত্তিস্থল।

রোববার (২৮ জুন) সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

উৎপত্তিস্থল ভারতের উত্তর-পূর্বাঞ্চল হওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে কম্পন বেশি অনূভূত হয়েছে।

নীলফামারী থেকে ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নুর আলম জানান, তারা কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প টের পেয়েছেন। অনেকে ঘুম থেকে জেগে গেছেন কম্পনে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

লালমনিরহাট করেসপন্ডেন্ট খোরশেদ আলম সাগর ও পঞ্চগড় করেসপন্ডেন্ট রাজিউর রহমান রাজুও জানান একই কথা।

ভারত, বাংলাদেশ ছাড়াও নেপাল ও ভুটানে এ ভূমিকম্প অনূভূত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫