Skip to content

বিপাকে ব্রিটনি স্পিয়ার্স

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: প্রথম বিয়ে টিকেছিল মাত্র কয়েক ঘণ্টা, দ্বিতীয়টি তিন বছর। সর্বশেষ এ বছরের জুনে মার্কিন টিভি প্রযোজক চার্লি এবারসলের সঙ্গেও বিচ্ছেদ। এরপর খেলোয়াড়সহ বেশ কয়েকজনের সঙ্গে প্রেমের গুজব শোনা গেছে। সব মিলিয়ে সম্পর্ক নিয়ে বেশ ঝামেলাতেই আছেন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। মেয়ের এমন দুঃসময়ে তাঁর বাবার উপদেশ, আপাদত প্রেমটেম না করে গানে মনোযোগ দাও। ‘সামনের ছয় মাসে ওর উচিত শুধু নিজের ক্যারিয়ার নিয়ে মনোযোগী হওয়া। প্রেম করার অনেক সময় পাওয়া যাবে। তা ছাড়া নিজের জন্য উপযুক্ত সঠিক মানুষ খুঁজে পেতে একটু সময়েরও দরকার। সম্পর্ক নিয়ে তাড়াহুড়ার ফল কী হয় তা ওর ভালো করেই জানা থাকার কথা,’ বলেছেন জেমি স্পিয়ার্স। বাবা তো বলেই খালাস। কিন্তু শেষ কয়েক বছরে যিনি গানের চেয়ে প্রেম নিয়ে বেশি শিরোনাম হয়েছেন, তিনি কী একা থাকতে পারবেন?

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫