Skip to content

সমঝোতা চুক্তি স্বাক্ষর হলো বিকাশ ও ই-ক্যাব

স্টাফ রিপোর্টার ॥

সোমরাব দেশের অন্যতম বৃহৎ মোবাইল পেমেন্ট সিস্টেম বিকাশ ও ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর মধ্যে এক সমঝোতা চুক্তি সাক্ষর হয়। এই চুক্তির ফলে এখন ই-ক্যাব মেম্বারগন বিকাশ মার্চেন্ট একাউন্ট ১.৫% চার্জে ব্যবহারের সুযোগ পাবেন সাথে বিকাশের অচও ব্যবহারের সুবিধা।

রাজধানীর গুলশানে বিকাশের হেড অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার রেজাউল হোসেন এবং ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
উভয় পক্ষ বাংলাদেশের ই-কমার্সের উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বর্তমানে ই-কমার্সের অন্যতম প্রধান সমস্যা হল পেমেন্ট সিস্টেম। ক্রেতারা মোবাইল পেমেন্ট বিকাশের মাধ্যমে, কিভাবে আরো আস্থার সাথে অনলাইন কেনাকাটায় মূল্য পরিশোধ করতে পারে ও বিক্রেতারা কিভাবে সর্বনিম্ন রেটে মার্চেন্ট একাউন্টের সুবিধা ভোগ করতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিকাশ ও ই-ক্যাব একসাথে মিলে এই খাতের উন্নয়নে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কশপ ও সেমিনার করার ব্যাপারে একমত হন। এছাড়াও তারা ই-ক্যাবে যে সকল নারী উদ্যোক্তা রয়েছেন তাদের বিশেষ ডিসকাউন্ট দেয়ার পাশাপাশি, বিকাশের প্রমোশনাল ক্যাম্পেইন এ অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।
বিকাশের মার্চেন্ট একাউন্ট পেতে হলে ট্রেড লাইসেন্স ও কোম্পানি ব্যাংক একাউন্ট থাকতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন িি.িনশধংয.পড়স
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিকাশের হেড অব বিজনেস সেলস গোলাম আঞ্জুমানারুল ইসলাম, একাউন্ট ম্যানেজার এম-কমার্স নিয়াজ মোর্শেদ খান ও ই-ক্যাবের ডিরেক্টর সেজান সামস; ডিরেক্টর(কমিউনিকেশনস) আসিফ আহনাফ; চেয়ারম্যান রিসার্চ স্ট্যান্ডিং কমিটি আফজাল হোসেন, নির্বাহী পরিচালক ফেরদৌস হাসান সোহাগ ও বিজনেস ট্র্যাকার্সবিডি এর শরিফুল আলম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫