স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরে সানলাইফ ইনসুরেন্স কোম্পানি লিঃ এর জোনাল অফিসে এক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নতুন নিয়োগ প্রাপ্ত অফিসার ও কর্মীদের মধ্যে কোর্ড নাম্বার বিতরণ, নতুন পলিসি হোল্ডারদের মধ্যে পলিসির মানি রিসিট বিতরণ ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ঢাকা উত্তর জেএএমডি (উন্নয়ন) আব্দুর রউফ। অনুষ্ঠানে এজিএম (উন্নয়ন) মোঃ কবির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাপ্তাহিক বাংলাভূমি’র সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জোনাল অফিসের নতুন নিয়োগ প্রাপ্ত রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) অফিসার মোঃ মজিবুর রহমান রানা, জেপিডি (উন্নয়ন) মোঃ আনোয়ার হোসেন, জেইডি (উন্নয়ন) জিহান ফরহাদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৃষ্টি মিডিয়ার সিও মোঃ জাহাঙ্গীর গাজী, ডান্স মাস্টার ডিজে আজিম ও সজিব, অভিনেতা মনিরুজ্জামান মিলন, বিশিষ্ট বিউটিশিয়ান অনামিকা ও তানিয়া আক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাদুশিল্পী আপন জাদুপ্রদর্শন করে সকলকে মুগ্ধ করে।
গাজীপুরে সানলাইফ ইনসুরেন্স কোম্পানির উন্নয়ন সভা
আপডেট :September 8, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
