স্টাফ রিপোর্টার ॥ সরকারের মধ্যেই চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আপত্তি থাকলেও আপাতত এ প্রথা বাতিলের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার জাতীয় সংসদে মাহমুদ-উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষায়িত পদে এবং যেসব সংস্থায় কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলের সংকট রয়েছে, সেখানে জনস্বার্থে সরকার উপযুক্ত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে থাকে। এছাড়া প্রশাসনিক ও মামলা সংক্রান্ত জটিলতার কারণে দ্রুত জনবল নিয়োগ দেয়া সম্ভব না হলে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে জনবল সংকট নিরসন করে সরকারি কাজের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
গ্রেনেড হামলা-মামলা এগোচ্ছে কচ্ছপ গতিতে- আইনমন্ত্রী : আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল বলেছেন, ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিচারের মামলার কাজ এগোচ্ছে কচ্ছপ গতিতে। প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্রপক্ষে আইন কর্মকর্তা নিয়োজিত থাকলেও গত ১১ বছরে অর্ধেক সাক্ষীর সাক্ষ্যও সমাপ্ত করতে পারেনি আদালত। বেগম নাছিমা ফেরদৌসীর এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা মামলাটি ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন। মামলায় মোট ৪৯২ সাক্ষীর মধ্যে ১৮০ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এ মামলার পরবর্তী তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৫।
জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ চলবে : আশরাফ
আপডেট :September 9, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
