Skip to content

জিকিউ অ্যাওয়ার্ড জিতলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: সাম্প্রতিক সময়টা বাজে কাটছে চেলসি কোচ হোসে মরিনহোর। ২০১৫-১৬ মৌসুমের শুরুতেই তার অধীনে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা মুখ থুবড়ে পড়েছে। তবে ব্যক্তিগতভাবে সফলতা অর্জন করে যাচ্ছেন এই পর্তুগিজ। জিকিউ ম্যাগাজিনের ‘ম্যান অব দ্যা ইয়ারের’ গালা অনুষ্ঠানে এডিটরিয়াল স্পেশাল অ্যাওয়াড জিতলেন মরিনহো।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) লন্ডনের রয়েল অপেরা হাউজে এই পুরস্কার বিতরণি অনুষ্ঠান সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিনটি মূলত পুরুষদের লাইফ স্টাইল নিয়ে লেখালেখি করে থাকে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বৃটিশ ফরমুলা ওয়ান তারকা লিউস হ্যামিলটন, অ্যাশেজ জয়ের নায় স্টুয়ার্ট ব্রড ও গ্যারি লিনকার। আর অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন হলিউডের বিখ্যাত অভিনেতা স্যামুয়েল এল.জ্যাকসন।

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো এদিন অনুষ্ঠানে তার মেয়ে মাতিলদেকে নিয়ে আসেন। মরিনহোর অধীনে চেলসির অবস্থা খুবই নাজুক। প্রিমিয়ার লিগের খেলার চার ম্যাচ মাত্র চার পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম পজিশনে অবস্থান করছে ব্লুজরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫