Skip to content

শিক্ষকদের আন্দোলন যৌক্তিক : হান্নান শাহ

স্টাফ রিপার্টার ॥

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেছেন, স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করেছেন তা যৌক্তিক। বিএনপি এই আন্দোলন সমর্থন করে। জাতীয়তাবাদী মহিলা দলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকাল ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে হান্নান শাহ এসব কথা বলেন ।
তিনি বলেন, অবৈধ সরকার নতুন যে পে স্কেল ঘোষণা করেছে তা অবৈধ। কারণ, বর্তমান সরকার নির্বাচিত নয়। তারা অনৈতিকভাবে ক্ষমতা দখল করে আছে। অর্থমন্ত্রীর উদ্দেশে হান্নান শাহ বলেন, আপনি অনেক সময়ে আজে বাজে কথা বলেন। আর আজে বাজে কথা না বলে সবার জন্য সমান সুযোগসহ একটা আলাদা পে স্কেল গঠন করুন।
হান্নান শাহ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সমমনা সব রাজনৈতিক দল নিয়ে আন্দোলন করে শিগগিরই সরকারের পতন ঘটানো হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়ায় জনগণের নাবিশ্বাস অবস্থা। জনগণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারছে না। তারপরও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এ যেন মড়ার উপরে খাঁড়ার ঘা। জনগণের দিকে এ সরকারের কোন নজর নেই। তারা নিজেদের নিয়েই ব্যস্ত।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫