Skip to content

পরিবহন ভাড়া বাড়ল

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এবং ঢাকার আশপাশের পাঁচ জেলায় চলাচলকারী বাস-মিনিবাস ও সিএনজি-অটোরিকশার ভাড়া বাড়িছে সরকার। তবে দূরপাল্লার বাসের ভাড়া বাড়বে না। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও পরিবহন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এ ঘোষণা দেয়া হয়। আগামী ১ অক্টোবর থেকে এ নতুন ভাড়া কার্যকর হবে।
বাস ও মিনি বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে দশ পয়সা হারে ভাড়া বাড়ানো হয়েছে। এক্ষেত্রে বাসের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা। আর মিনি বাসের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সা। নতুন সর্বনিম্ন ভাড়া করা হয়েছে ৭ টাকা।
অটোরিকশার প্রথম ২ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বেড়ে ৪০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া ৭ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া প্রতি মিনিট অপেক্ষার (যানজট, যাত্রাবিরতি ও সিগন্যাল) জন্য এক টাকা ২৫ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আর চালকের কাছ থেকে মালিকের দিনপ্রতি জমা নির্ধারণ করা হয়েছে ৯০০ টাকা। জমা নির্ধারণ কার্যকর হবে ১ নভেম্বর থেকে। বর্তমানে জমাবাবদ ৬০০ টাকা রয়েছে।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বর সিএনজির মূল্য প্রতি ঘনমিটার ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫টাকা কার্যকর করে সরকার। এর প্রেক্ষপটে নতুন ভাড়া নির্ধারণ করা হলো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫