স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর ঃ গাজীপুরের শ্রীপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় শ্রীপুরের দমদমা গ্রামের বেলাই বিলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সুস্থ্য ধারার ক্রীড়া নৈপুণ্যকে উৎসাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রায় ৩০ হাজার দর্শণার্থী উপস্থিত ছিলেন।

দমদমা গ্রামবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতায় শ্রীপুর ও কালিগঞ্জের ১৪টি নৌকা নিয়ে প্রতিযোগী মাঝিরা এতে অংশগ্রহণ করেন। এর মধ্যে দুটি ১’শ হাত, ৬টি সাড়ে ১২ হাত ও ৬টি সাড়ে ১৪ হাত পরিমাপের নৌকা ছিল। আকর্ষণীয় ১’শ হাত পরিমাপের দুটি নৌকার মধ্যে শ্রীপুর দল প্রথম স্থান অর্জন করে। রানার্স আপ হয় কালীগঞ্জ দল।

দমদমা গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিল্পপতি আতিকুল্লাহ বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ, বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি মেওয়ার হোসেন। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: নূরুল হক আকন্দ, জাহাঙ্গীর স্টীল কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী মো: জাহাঙ্গীর হোসেন সরকার আঙ্গুর, গাজীপুর বিল্ডার্সের স্বত্ত্বাধিকারী মো: ফরহাদ হোসেন, মো: শওকত আলী আকন্দ, শরীফুল খান প্রমূখ।
১’শ হাত, সাড়ে ১৪ হাত ও সাড়ে ১২ হাত পরিমাপের মোট ১৪টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
