Skip to content

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

শ্রীপুর প্রতিনিধি ॥
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সিএনজি অটোরিকশা ও টমটমের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পুলিশ নিহদের মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানায় নিয়ে গেছে।

শ্রীপুর মডেল থানার এসআই গোলাম কিবরিয়া জানান, রোববার সকাল সাতটায় শ্রীপুর উপজেলার আবদার নামক স্থানে একই উপজেলার জৈনা বাজার থেকে কাওরাইদগামী সিএনজি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ময়মনসিংহ জেলার নিগুয়ারি গ্রামের লিয়াকত আলী (২৭) নিহত হন। আহত হন আরো পাঁচজন।

আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আনুমানিক ৩৫ বছর বয়সী আরও এক যুবক মারা যান। তার পরিচয় জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫