স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: জাতিসংঘের পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে পরিবেশ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থে’ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সুদূরপ্রসারী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে এ পুরস্কার প্রদান করা হয়েছে।
জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক অচিম স্টেইনার এই খবর জানিয়ে বলেন, ‘‘বেশ কয়েকটি উদ্ভাবনীমূলক নীতিগত পদক্ষেপ এবং বিনিয়োগের মাধ্যমে জলবায়ূ পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলাকে বাংলাদেশ তার উন্নয়নের মূল প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করেছে। আর সে কারণেই এই পুরস্কার।”
