Skip to content

মধ্যবয়সী নারীদের হতাশা বাড়ায় ফেসবুক

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: পুরনো বন্ধুদের খুঁজে পাওয়ার জন্যে হলেও অনেকে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খোলেন। কিন্তু কিছু দিন ব্যবহার করে রীতিমতো হতাশায় ভোগেন মধ্যবয়সী নারীরা। অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক তাদের গবেষণায় এ তথ্য প্রকাশ করেন। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পর মধ্যবয়সী নারীরা নিজেদের ছবি দেওয়ার পর হতাশা বোধ করেন।

গবেষণায় বলা হয়, নারীরা নিজেদের দৈহিক সৌন্দর্য নিয়ে হতাশা বোধ করতে থাকেন তিরিশের পর থেকে। এ বয়সী নারীদের যারা ফেসবুক ব্যবহার করেন না তারা নিজেকে নিয়ে দারুণ সন্তুষ্ট থাকেন।

এক গবেষক সামান্থা স্ট্রোঞ্জ বলেন, আগের গবেষণা থেকে বহু নারী নিজের বাহ্যিক সোন্দর্য নিয়ে তৃপ্ত থাকতে পারেন না। তা ছাড়া ফেসবুকে তারা যখন নিজেদের ছবি আপলোড করেন এবং এগুলো দেখেন, তখন তাদের মনটা আরো খারাপ হয়ে যায়।

এ গবেষণায় অংশ নেন ১১ হাজার মানুষ যাদের ৬২.৫ শতাংশ নারী এবং যাদের ৩৭.৫ শতাংশের বয়স ১৮ বছরের বেশি। বাকিদের বয়স ৪৯ বছরের মধ্যে। এদের মধ্যে ফেসবুক ব্যবহারকারী আছেন। অনেকে ব্যবহার করেন না। এদের ৬৯ শতাংশের ফেসবুক প্রোফাইল রয়েছে। নারীরা গড়ে পুরুষদের চেয়ে বেশি সময় ফেসবুক ব্যবহার করেন।

এই ব্যবহারকারীদের মধ্যে যাদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে তাদের অধিকাংশের মনে নিজেকে নিয়ে হতাশা কাজ করে। অন্যদিকে, যাদের বয়স ১৮-৩০-এর মধ্যে তাদের ফেসবুক ব্যবহার নিয়মিত কাজের অংশ এবং নিজেকে নিয়ে তাদের মনে কোনো হতাশা কাজ করে না।

‘সেক্স রোলস’ জার্নালে এ গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫