Skip to content

সন্দ্বীপ থেকে অপহৃত ১৫ জেলে উদ্ধার

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চট্টগ্রাম: সন্দ্বীপের টেংরার চড় থেকে অপহৃত ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্বাঞ্চল ও হাতিয়া পুলিশের একটি যৌথ দল। সোমবার সকালে সন্দ্বীপ চ্যানেল থেকে তাদের জিম্মি করা হয়।

এদিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চালানো অভিযানে তাদের উদ্ধার করা হয়। এসময় ডাকাতি করা ৪টি ফিশিং বোট উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম দুরুল হুদা বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘সোমবার সকালে সমুদ্র থেকে অপহৃত জেলেদের সন্দ্বীপের টেংরার চরে রাখা হয়েছে সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্বাঞ্চল ও হাতিয়া পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে। অভিযানে অপহৃত ১৫ জেলেসহ ৪টি ফিশিং বোট উদ্ধার করা হয়।’

তিনি আরো জানান,‘এইসব জেলে ও বোটগুলোকে সমুদ্রে মাছ ধরার সময় অপহরণ করা হয়েছিল। দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চালানো এই অভিযানে জিম্মি জেলে ও বোটগুলো উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জলদস্যুরা পালিয়ে যায়। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে।’

উদ্ধার হওয়া জেলেদের হাতিয়ার ১০ জন ও সন্দ্বীপের ৫ জন এবং উদ্ধার করা বোটগুলোর মধ্যে একটি সন্দ্বীপের ও তিনটি হাতিয়ার। উদ্ধার করা বোটগুলো স্ব স্ব মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫