Skip to content

অসিনের জন্য ৬ কোটি রুপির আংটি

বিনোদন ডেস্ক ॥

শিল্পপতি রাহুল শর্মাকে অসিন বিয়ে করবেন, একথা কে না জানে! কিন্তু মাইক্রোম্যাক্স মোবাইলের স্বত্ত্বাধিকারী অসিনকে কীভাবে আর কেমন আংটি নিয়ে প্রস্তাব দিয়েছিলেন, তা জানার কৌতূহল অনেকের। টাইমস অব ইন্ডিয়া সেই খবর বের করে এনে প্রকাশ করেছে আজ সোমবার।

এক বছর আগে অসিনকে বিয়ের প্রস্তাব দেন রাহুল। তবে চেনা পারিবারিক আয়োজনে তাদের বাগদান হয়নি। পশ্চিমাদের মতো হাঁটু গেড়ে প্রস্তাব দিয়ে অসিনকে চমকে দেওয়ার পরিকল্পনা থেকে রাহুল এমনটি করেছেন।
inner_asin_677307746
বলিউডের এই অভিনেত্রী রাজি হওয়ার পর তাকে বেলজিয়াম থেকে বিশেষভাবে বানিয়ে আনা একটি আংটি পরিয়ে দেন তিনি। ডিজাইন করেছেন রাহুলের এক ডিজাইনার বন্ধু। ২০ ক্যারেট হীরার এই আংটির মূল্য ৬ কোটি রুপি। আংটিতে অসিন ও রাহুলের নামের অদ্যাক্ষর অর্থাৎ ‘এআর’ খোদাই করা।

এখন দুই পরিবার অসিনের হাতের কাজ শেষ হওয়ার দিকে চেয়ে আছেন। এরপরেই বাজবে বিয়ের সানাই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫