Skip to content

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলা নিয়ে সিরিয়াস রাইনা

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: বুধবার ব্যাঙ্গালোরে বাংলাদেশ ‘এ’ দলের সাথে ভারতীয় ‘এ’ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে। আর এই সিরিজকে শুধু প্র্যাকটিস গেমের মর্যাদা দিচ্ছেন না স্বাগতিক ‘এ’ দলের অধিনায়ক সুরেশ রাইনা। তার কাছে এই সিরিজটা অন্যরকম। কারণ, বাংলাদেশ ‘এ’ দল অনেক বেশি শক্তিশালী হয়েই ভারতে পা রেখেছে। জাতীয় দলের অনেক তারকাই আছে দলে। আর বাংলাদেশ গত জুনে এম এস ধোনির ভারত দলকে ঢাকায় তিন ওয়ানডের সিরিজে ২-১ এ হারিয়েছে। রাইনা ছিলেন ওই দলে। তিনি তাই সতর্ক খুব।
আসলে সামনেই অস্ট্রেলিয়া আসছে বাংলাদেশ সফরে। বাংলাদেশ ওই টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি হিসেবে নিয়েছে ভারত সফরকে। ‘এ’ দল তাই জাতীয় তারায় ভরপুর। রাইনা বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে খেলার আগে সতর্ক হয়েই বলেছেন, “তিনটি মানসম্পন্ন আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে। আমাদের খুবই ভালো খেলতে হবে। সুশৃঙ্খল হতে হবে। এটা ভালো অনুশীলন ম্যাচ। তবে বাংলাদেশের বিপক্ষে আমরা একটা সিরিজ হেরেছি বলে এটাকে শুধু অনুশীলন ম্যাচে বেধে রাখা যাচ্ছে না। আর ভারত ‘এ’ আগের সিরিজগুলোতে ভালো করেছে। আমাদের তাই ভালো খেলতে হবে।”
সামনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ ভারতের। ৩ অক্টোবর শুরু প্রোটিয়াদের সফর। রাইনাদের কয়েকজনের জন্য বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। রাইনা শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত জুন মাসে, বাংলাদেশে। এরপর খেলার মধ্যে নেই। তাই খেলাটাই রাইনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। রাইনা বলেছেন, “আমাদের ম্যাচ খেলতে হবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর সেভাবে খেলা হয়নি। আমি খেলেছি ক্লাব ক্রিকেট। আমার জন্য এটা বড় সুযোগ। আর আমি ইতিবাচক। আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। বড় একটি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছি।”

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫