Skip to content

রাতে দেশে আসছে সমাজকল্যাণ মন্ত্রীর মরদেহ

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সিঙ্গাপুর থেকে সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর মরদেহ মঙ্গলবারে দেশে আনা হবে। রাত সাড়ে ১০টায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে মন্ত্রীর মরদেহ গ্রহণ করবেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মন্ত্রিপরিষদ সদস্যরা। তথ্যটি জানিয়েছেন মন্ত্রীর ছোট ভাই সৈয়দ সলমান আলী।

পারিবারিক সূত্র জানা গেছে, বিমানবন্দর থেকে মরদেহ এনে রাখা হবে বারডেম হাসপাতালের মরচুয়ালে। বুধবার সকাল ১১টায় সংসদ ভবন প্রাঙ্গণে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১ম জানাযার নামায শেষে হেলিকপ্টারে করে মৌলভীবাজারে নিয়ে আসা হবে মন্ত্রীর মরদেহ। এরপর তার নির্বাচনী এলাকা মৌলভীবাজারে তার দ্বিতীয় জানাযার পর সেখানেই তাকে দাফন করা হবে।

গত ৩ সেপ্টেম্বর নিউমোনিয়া ও হৃদরোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হলে লাইফ সাপোর্টে রাখা হয় মন্ত্রীকে। পরে অবস্থার কোনো পরিবর্তন না হলে ৫ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে তার মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫