Skip to content

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কি.মি. যানজট

স্টাফ রিপোর্টার ॥

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস থেকে গোড়াই পর্যন্ত ২৫ কি.মি রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।

গতরাতে বৃষ্টি, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দুর্ঘটনা ও গরুভর্তি ট্রাক বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়।

গোড়াই হাইওয়ে থানার ওসি হুমায়ন কবির জানান, রাত ৩টার দিকে মহাসড়কের মির্জাপুরের ইসাইল এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এত দুজন সামান্য আহত হলেও ট্রাক দুটি রাস্তা থেকে সরাতে প্রায় ৪ ঘণ্টা লেগে যায়।

অন্যদিকে, ভোর সাড়ে ৬টার দিকে বাসাইলের করতিপাড়া বাইপাস এলাকায় ঢাকাগামী একটি গরুভর্তি ট্রাক বিকল। এ থেকেই যানজটের শুরু হয়। এখন পর্যন্ত রাবনা বাইপাস থেকে গোড়াই পর্যন্ত ২৫ কি.মি রাস্তায় যানজট রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫