Skip to content

শ্রীপুরে কর্ভাডভ্যান চাপায় চালক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ॥

গাজীপুরের শ্রীপুরে নিজ কভার্ডভ্যান চাপায় চালক ইউসুফ আলী (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হেলপার শেখ ফরিদ (২৫)। তাকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা বেগম আয়েশা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার এমসি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ইউছুফ নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
মাওনা মহাসড়ক থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল জানান, ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় ঢাকাগামী কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি ব্রেক ফেল করে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলের কাভার্ডভ্যান চালক ইউসুফ আলী নিহত হন ও হেলপার আহত হয়েছে। নিহতের লাশ মাওনা মহাসড়ক থানায় রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫