Skip to content

গাজীপুরে বিশ্ব প্রবীণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: আলোচনা সভা ও র‌্যালির মধ্যদিয়ে গাজীপুরে পালিত হয়েছে বিশ্ব প্রবীণ দিবস।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালিতে অর্ধশতাধিক প্রবীণ অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ডিসি) এস এম আলম, জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মুঞ্জুরুল আলম, মুক্তিযোদ্ধা আবুল হোসাইন ও গাজীপুর প্রবীণ কল্যাণ সমিতির সদস্য সচিব হাজি কামাল উদ্দিন আহাম্মেদ প্রমুখ।

অ্যাড. দেওয়ান মো. আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবীণরা জীবনের শেষ সময়ে পারিবারিক ও সামাজিক সম্পর্ক, রাষ্ট্রীয় নিরাপত্তামূলক সহায়তা এবং সম্মান ও স্বাধীনতা ভোগ করার দাবি জানান। বর্তমান প্রজন্ম যেন প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠেন পাঠ্য পুস্তকের মাধ্যমে, এমন আহ্বান প্রবীণ কল্যাণ নেতাদের। ষাটোর্ধ্ব নারী-পুরুষরাই প্রবীণ।

সরকার প্রবীণদের রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫