Skip to content

মিনায় নিহতদের ৪১ জন বাংলাদেশি, নিখোঁজ ১৪৮

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠানের সময় মিনার পদদলিতের ঘটনায় এ পর্যন্ত ৪১ জন বাংলাদেশি হাজি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৪৮ জন।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শহীদুল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ হাজিদের ব্যাপারে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য ও স্বজনদের অভিযোগের ভিত্তিতে আমরা এই তালিকা প্রস্তুত করেছি। এটা ‘ভেরিফাইড’ না।

আহত হাজিদের ব্যাপারে শহীদুল করিম জানান, মক্কার বিভিন্ন হাসপাতালে ৬১ জন বাংলাদেশি হাজি এখন চিকিৎসা নিচ্ছেন।

এ পর্যন্ত কতজনের মরদেহ হস্তান্তর বা দাফন করা হয়েছে, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই আমাদের না জানিয়ে নিহত স্বজনের মরদেহ দাফন করে ফেলেছেন। এ কারণে সঠিক তথ্যটা আমাদের কাছে নেই।

গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার বড় জামারাতে শয়তান স্তম্ভে পাথর ছোড়ার সময় পদদলিতের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত শতাধিক হাজির মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও নয় শতাধিক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫